ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? Asif Technology

 ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? 

ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? Asif Technology


বৈচিত্রময় এই সুন্দর প্রকৃতি মাঝে মধ্যেই রূপ বদলায়। তখন সারা দেশে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। এসকল দূর্যোগে মানুষের নানা ধরনের ক্ষতি হয়। অনেকে তো আবার প্রাণ হারায়। এসকল দূর্যোগ এর মধ্যে ভূমিকম্প একটি। 


আজকের পোষ্টে আপনাদের সাথে আলোচনা করব, 

  • ভূমিকম্প কী? 
  • ভূমিকম্প কাকে বলে?
  • ভূমিকম্প কেন হয়? 
  • ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়?
  • ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? 
  • ভুমিকম্পে আমাদের করণীয় কী?
  • ভুমিকম্পে আমাদের বর্জণীয় কী?


ভূমিকম্প কি

ভূমিকম্প হলো এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প অর্থ হলো ভূমির কম্পন। 


ভূমিকম্প কাকে বলে

ভূপৃষ্টের কম্পনকে ভূমিকম্প বলা হয়। ভূ-অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূ-পৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূ-ত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এই রূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে।  


ভূমিকম্প কেন হয়

ভূমিকম্প প্রধানত দুটি কারণে হয়ে থাকে। 

ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? Asif Technology


যথা:

  • প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়
  • মানুষের কর্ম ধারায় সৃষ্টি হয়। 

প্রাকৃতিকভাবে 

ভূমিকম্প প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়ে থাকে। নিম্নে তা বর্ণনা করা হলো: 

১। ভূমি ধংস - ভূপৃষ্ঠের উপরভাগে, বিশেষত পাহাড়ি অঞ্চলে যখন ধ্বস নামে এবং তার ফলে পাহাড় থেকে বড় বড় পাথর বিশাল গতিতে নিচে পড়ে। যার ফলে ভূমিকম্প সৃষ্টি হয়।


২। অগ্ন্যুৎপাত জনিত ভূমিকম্প - আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় ভূমিকম্পের সৃষ্টি হয়। যেসব আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়, তার আশেপাশে প্রবল ভূমিকম্পের সৃষ্টি হয়।


আরো পড়ুন: সুমাইয়া‌ নামের অর্থ কী? 


মানুষের ধারা

মানুষে অসচেতনতার কারণে নানা ধরনের দূর্যোগ দেখা যায়। তেমনি ভূমিকম্প হ‌ওয়ার পেছনে মানুষের অসচেতনতা দায়ী। নিম্নে বর্ণনা করা হলো: 

১। ভূগর্ভে বিস্ফোরণ - বর্তমান সময়ে বিভিন্ন দেশ গুলি প্রায় মাটির গভীরে পারমানবিক বিস্ফোরণ ঘটায়। যার ফলে সেই বিস্ফোরণের আশেপাশের অঞ্চলে বিশাল ভূমিকম্পের সৃষ্টি হয়। 


২। কৃত্রিম জলাধার - আমাদের দেশে নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম জলাধার নির্মান করা হয়। জলাধারে আটকে রাখা পানির প্রচন্ড চাপে এবং সেই স্থানের ভূ গঠন অস্বাভাবিক হলে ভূমিকম্পের সৃষ্টি হয়। 


ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়

ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে তখন ভূমি কম্পন হয়। আসলে ভূমিকম্প সৃষ্টি হয় মাটির নিচের শিলা আচমকা ভেঙে যাওয়ার ফলে। হঠাৎ করে এমন ভাঙনের ফলে মাটির তলায় প্রচণ্ড শক্তির সৃষ্টি করে এবং এটা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে। যার ফলে মাটিতে কম্পন সৃষ্টি হয় এবং মাটির ওপরের সবকিছু কাঁপতে থাকে।

ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? Asif Technology


যখন মাটির নিচের একটি শিলা অন্য একটি শিলার সাথে আঘাতপ্রাপ্ত হয়, তখন সেগুলো তাদের জায়গা থেকে কিছুটা সরে যায়। তবে এটি অনেক আস্তে আস্তে হয় এবং ভেঙে যাওয়া শিলাগুলো একে অন্যের সাথে আটকে থাকে এবং একে অন্যের ওপর চাপ সৃষ্টি করতে থাকে।


আরো পড়ুন: সুপার স্টার সিলিং ফ্যানের দাম কত? 


ভাঙ্গা শিলাগুলো চাপের মধ্যে থাকতে থাকতে, একসময় সেগুলো ভাঙ্গে যায়। এর ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। যেখানে শিলাগুলো ভেঙ্গে যায়, সেই যায়গাটাকে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলা হয়। এভাবেই ভূমিকম্পের সৃষ্টি হয়।


ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি?

ভূমিকম্প মাপার জন্য এক বিষেশ যন্ত্রের ব্যবহার করা হয়। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ বা ভূমিকম্পলেখ যন্ত্র। এই যন্ত্র দিয়ে ভূমিকম্পের তীব্রতা, স্থায়িত্ব, ভূমিকম্পের সময়কাল ও ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়।

আরো পড়ুন: নাঈম নামের অর্থ কী? 

ভুমিকম্পের সময় আমাদের করণীয় কী?

ভূমিকম্পের ফলে অনেকে প্রাণ হারায়। এই জন্য ভূমিকম্পের সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত।

ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? Asif Technology


নিম্নে ভূমিকম্পের সময় আমাদের করণীয় দেওয়া হলো:

১। ভূমিকম্পের সময় ভয় পাবেন না।

২। ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোন আসবাবপত্রের নিচে আশ্রয় নিবেন।

৩। বীম, কলাম ও পিলার ঘেষে আশ্রয় নিবেন।

৪। শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিবেন।

৪। গার্মেন্টস ফ্যাক্টরী, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য ছোটাছুটি না করে, দুহাতে মাথায় দিয়ে বসে পড়বেন। 

৫। একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে। তাই খালি জায়গায় বের হ‌ওয়ার প্রস্তুতি নিয়ে রাখবেন।

৬। কম্পন থেমে গেলে সিঁড়ি দিয়ে দ্রুত বাইরে চলে যান এবং খোলা আকাশের নিচে আশ্রয় নিবেন।

৭। ব্যাটারীচালিত রেডিও, টর্চলাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার বিষয়বস্তু বাড়িতে রাখবেন।

৮। বিল্ডিং নির্মাণের নিয়ম মেনে ভবন তৈরি করবেন।


আরো পড়ুন: ঢাকা থেকে সিলেট কত কিলোমিটার? 


ভূমিকম্পের সময় আমাদের বর্জনীয়

ভূমিকম্পে সময় যেমন করণীয় আছে, তেমনই কিছু বিষয় আছে যা বর্জন করা উচিত। সেগুলো নিম্নে বর্ণনা করা হলো:


১। রান্না ঘরে থাকলে গ্যাসের চুলা চালু থাকলে, তা দ্রুত বন্ধ করে বেরিয়ে আসবেন।

২। ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটির নিকট থাকলে, তা থেকে দুরে খোলাস্থানে আশ্রয় নিবেন।

৩। যদি কেউ ভাঙ্গা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়া চড়া করার চেষ্টা না করে, কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন। যাতে ধুলা বালি শ্বাস নালিতে না ঢোকে।

৪। উপর তলায় থাকলে কম্পন না থামা পর্যন্ত ধৈর্য ধরতে হবে; উত্তেজিত হয়ে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকবেন।

৫। গাড়ীতে থাকলে ওভার ব্রীজ, ফ্লাই ওভার, গাছ ও বৈদ্যুতিক খুটি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কম্পন না থামা অবধি গাড়ীর ভিতের থাকবেন। 

*উক্ত পদক্ষেপ গুলো যথা সময়ে গ্রহন করলে আশা করছি তেমন কোনো ক্ষতি হবে না। দূর্যোগের সময় বেশি করে ত‌ওবা পড়ুন, এবং মহান আল্লাহপাকের সাহায্য প্রার্থনা করুন। 


আধুনিক সব পেতে আমর সাইটে ভিজিট করুন

Asif Technology - Bangla Tech Info


শেষ কথা: আশা করছি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পেরেছি। পোষ্টি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে ভূলবেন না। 

এমন আরো ইন্টারেস্টিং আর্টিকেল পড়তে ভিজিট করুন প্রযুক্তির বাংলা ব্লগে

*উক্ত তথ্যগুলো আমি ইন্টারনেট থেকে রিছার্স করে পেয়েছি। কোনো তথ্য ভূল হলে কর্তৃপক্ষ দায়ী নন৷

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url